ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
টাকা ছাপিয়ে ১২ দুর্বল ব্যাংককে উদ্ধার করছে কেন্দ্রীয় ব্যাংক
কঠোর মুদ্রানীতির মধ্যেও বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে প্রায় ৫২ হাজার ৫০০ কোটি টাকার নতুন করে ছাপিয়ে আর্থিক সহায়তা করেছে। শনিবার (২৮ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সহায়তা ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তর প্রচেষ্টার অংশ। এর মধ্যে বেশ কয়েকটি ভঙ্গুর প্রতিষ্ঠান রয়েছে, যাদের একীভূত করার পরিকল্পনা করছে সরকার।
এই বিশাল অঙ্কের আর্থিক সহায়তার মধ্যে গ্রাহকদের আমানত পরিশোধের সুবিধার্থে ১০টি ব্যাংককে 'ডিমান্ড লোণ' হিসেবে ৩৩ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৯টি ব্যাংকের চলতি হিসাবের ১৯ হাজার কোটি টাকার ঘাটতিও 'ডিমান্ড লোনে' রূপান্তরিত করা হয়েছে, যা ব্যাংকিং খাতের তারল্য সংকট মোকাবিলায় একটি তাৎক্ষণিক পদক্ষেপ।
সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল), আইসিবি ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক। এদের মধ্যে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি, অর্থাৎ ১৪ হাজার ২০০ কোটি টাকা সহায়তা পেয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। এ জন্য আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে ব্যাংকগুলোতে তারল্য সহায়তা দেওয়া হয়েছে।
তিনি জানান, এর মধ্যে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক খুব শিগগিরই একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তিনি উল্লেখ করেন, "এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমরা আশা করি পরবর্তী সরকার এটি অব্যাহত রাখবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী