ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
২৪ ঘণ্টায় করোনায় মৃ’ত্যু ২ জনের
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৮১টি নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শনাক্ত রোগীদের নিয়ে চলতি বছরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে। আর দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।
এদিকে নতুন দুইজনের মৃত্যু-সহ দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত সংক্রমণের হার ১৩.০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ৩.৮৭ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। পরে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুর রেকর্ড হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)