×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

‘১২ পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান’

২০২৫ জুন ২৮ ১০:২০:৫৪

‘১২ পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান’

ইরানের কাছে বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে দেশটি এখনো কোনো অস্ত্র তৈরি করেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

বৃহস্পতিবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের কিছু পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও তা পুরোপুরি অকার্যকর হয়নি। তার ভাষায়, “ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে—এ দাবি সঠিক নয়।”

তিনি জানান, ফোরদোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে সেন্ট্রিফিউজগুলো অকেজো হয়ে পড়েছে তবে অন্যান্য স্থাপনাগুলোর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।

গ্রোসি আরও বলেন, আইএইএ ও ইরানের সম্পর্ক দিন দিন উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। তার ভাষায়, “ইরান এখন সংস্থাটির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছে যা দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।”

এদিকে গত ২৫ জুন ইরানের পার্লামেন্ট একটি বিল পাস করেছে যা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ তৈরি করেছে। বিলটি গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি আইএইএর পরিদর্শনের আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক করবে।

উল্লেখ্য, ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ ৩.৬৭ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু বর্তমানে তারা ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে যা অস্ত্র নির্মাণে ব্যবহৃত ৯০ শতাংশের একেবারে কাছাকাছি। আগেই আইএইএ জানিয়েছিল ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত