ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
বিশেষ অনুদান পেল ৬ হাজার ৯৯৯ শিক্ষার্থী-শিক্ষক
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশেষ অনুদান খাতে বরাদ্দ করা অর্থ বিতরণের লক্ষ্যে সম্প্রতি ৬ হাজার ৯৯৯ জন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী এবং ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন ২৫০ জন শিক্ষক ও কর্মচারী, ৬ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন অঞ্চলের ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪ হাজার ৪৭ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জনকে ৯ হাজার টাকা করে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ১ লাখ টাকা করে।
এই অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ব্যাংকিং সেবাদানকারী ‘নগদ’-এর মাধ্যমে সুবিধাভোগীদের কাছে সরাসরি পাঠানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিশেষ অনুদানপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন...
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ