ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
র্যাগিংয়ের দায়ে বাকৃবির ৩ নারী শিক্ষার্থী বহিষ্কার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) র্যাগিংয়ের ঘটনায় তিন নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনোভা হককে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাসের জন্য এবং একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, গত ৩১ মে রাত পৌনে ২টার দিকে ওই তিন শিক্ষার্থী তাসনোভাকে র্যাগিংয়ের উদ্দেশ্যে ছাদে ডাকেন। তাসনোভা ছাদে যেতে রাজি না হলে তাকে বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।
হলের প্রাধ্যক্ষ আরও জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শাস্তিস্বরূপ হল থেকে সাময়িকভাবে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। শাস্তি শেষ হওয়ার পর বহিষ্কৃত শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে ওঠার সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?