ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিল সরকার
প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুখবর দিয়েছে সরকার। এখন থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে ১০০ মার্কিন ডলার পাঠালেই সরকার দিচ্ছে অতিরিক্ত ৩০৭ টাকা ৫০ পয়সা প্রণোদনা। এটি প্রতি ডলারে ২.৫ শতাংশ হারে প্রণোদনা হিসেবে যোগ হচ্ছে। বর্তমান রেট অনুযায়ী (১ ডলার = ১২৩ টাকা), ১০০ ডলার পাঠালে স্বজনেরা পাচ্ছেন ১২,৩০০ টাকা যার সঙ্গে যুক্ত হবে প্রণোদনার ৩০৭ টাকা ৫০ পয়সা। মোট অর্থ দাঁড়াবে ১২,৬০৭ টাকা ৫০ পয়সা।
এই সুবিধা শুধুমাত্র বৈধ পথে টাকা পাঠালে প্রযোজ্য। অর্থাৎ ব্যাংক, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা মিলবে। হুন্ডির মতো অবৈধ পন্থায় টাকা পাঠালে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।
যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারাও পিন নম্বর দেখিয়ে ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রামের মাধ্যমে টাকা তুলতে পারবেন। টাকা পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যেই বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ পৌঁছে যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি। চলতি অর্থবছর (২০২৪-২৫) শুরু থেকে ২১ জুন পর্যন্ত দেশে এসেছে ২,৯৫০ কোটি ডলার যা ২৬.৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
রেমিট্যান্স বৃদ্ধির কারণে দেশের ব্যাংকগুলোর ডলার সংকট অনেকটাই কমেছে এবং বাজার স্থিতিশীল হয়েছে। এখন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ ১২৩ টাকা দরে ডলার কিনছে।
বিশেষজ্ঞদের মতে, প্রণোদনা, সহজ প্রক্রিয়া এবং অর্থ পাচার রোধে কড়াকড়ির কারণে দিন দিন প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও বেশি আগ্রহী হচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী