ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঢাকায় তিন দিনের একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সার্কভুক্ত আটটি দেশের অংশগ্রহণে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে বুধবার (২৫ জুন) স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
ইউজিসির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। তিনি বলেন, "এই সম্মেলন ইউজিসির একক আয়োজন নয়, এটি জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং শিক্ষায় উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষায় নতুন গতি সঞ্চার করবে এই সম্মেলন।"
ড. এসএমএ ফায়েজ বলেন, "সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। অভিজ্ঞতা, গবেষণা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার বিনিময়ে আঞ্চলিকভাবে উচ্চশিক্ষার একটি শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
ঢাকায় ডিসেম্বর মাসে তিন দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হবে।
এই সম্মেলনে সার্কভুক্ত আটটি দেশের ইউজিসি প্রতিনিধিদের পাশাপাশি আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের অংশগ্রহণকারী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
সম্মেলনের মূল লক্ষ্য হলো, দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনগুলোর মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং উচ্চশিক্ষা ব্যবস্থায় আঞ্চলিক সমন্বয় ও অংশীদারত্ব প্রতিষ্ঠা করা।
এই আয়োজন ইউজিসি বাস্তবায়নাধীন ও বিশ্ব ব্যাংক অর্থায়িত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বর্ণাঢ্য আয়োজনে ঢাবি অ্যালামনাই ইউকের বর্ষবরণ ও বার্ষিক সভা অনুষ্ঠিত
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা