ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সা. সম্পাদক হাসান
নিজেদের ১ম কাউন্সিলের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পেলো নতুন নেতৃত্ব। এতে সভাপতি হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশিদুল ইসলাম রিফাত (রিফাত রশীদ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসান ইনাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মইনুল ইসলাম এবং মুখপাত্র পদে সিনথিয়া জাহীন আয়েশা নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৫ জুন) বাংলামটরের রূপায়ণ ট্রেড সেন্টারে প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া কাউন্সিলরদের বাইরে প্রার্থীরা নিজেদেরকে একটি করে ভোট দেওয়ার সুযোগ পান (নির্বাহী কমিটি ব্যতীত)। নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ রাকিব ও মো. ওয়াহিদ উজ্জামান দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি নির্বাচিত হওয়া রিফাত রশীদ ভোট পান ১৬টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাকির হোসেন (মঞ্জু) পান ৫টি ভোট। সাধারণ সম্পাদক পদে হাসান ইনাম পান ১০টি এবং অন্য দুই প্রার্থী যথাক্রমে ইব্রাহিম নিরব ৬টি ও ইব্রাহিম হোসেম মুন্না পান ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মইনুল ইসলাম পান ১৯ ভোট। একই পদ প্রত্যাশী সাজ্জাদ হোসেন ও তাসনিম আহমাদ ২টি করে ভোট পেয়েছেন। এছাড়া মুখপাত্র পদে সিনথিয়া জাহীন আয়েশা পান ১৭ ভোট এবং এই পদে প্রতিদ্বন্দ্বিতা করা নুপুর আক্তার নোভা ৫, লিখন হোসেন ১ ভোট পেয়ে পরাজিত হোন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী