ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে অব্যাহতিপ্রাপ্ত এসআইরা, চাকরি পুনর্বহালের দাবি
ডুয়া ডেস্ক: রাজশাহীর সারদা থেকে অব্যাহতি পাওয়া ৪০তম ব্যাচের পুলিশের উপপরিদর্শক (এসআই)রা চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (৫ জানুয়ারি) সকালে ১০টা থেকে তারা সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনে অবস্থান নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠ ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ধাপে মোট ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। চাকরি হারানোর প্রতিবাদে এবং পুনর্বহালের দাবি নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
অভিযোগ অস্বীকার করে অব্যাহতিপ্রাপ্ত এক নারী এসআই বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাদের অব্যাহতি দেওয়া হলেও সেদিন একাডেমিতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমরা নাস্তা খেয়ে ঠিকঠাক প্যারেডে অংশগ্রহণ করেছি। প্রয়োজনে কর্তৃপক্ষ একাডেমির সিসি ক্যামেরা চেক করতে পারেন। তাহলেই প্রমাণ হবে সেখানে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।’
অব্যাহতিপ্রাপ্ত এসআই রবিউল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে নিজের পকেটের টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়েছি। আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে, কিন্তু আজ আমরা অব্যাহতিপ্রাপ্ত। এ যন্ত্রণা বোঝানোর মতো নয়।’
তাদেরই আরেকজন সাজেদুল বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইজিপি স্যার বরাবর এবং গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কোনো সাড়া পাচ্ছি না। আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করবো। সেখানে আরও বিস্তারিত তুলে ধরা হবে।’
উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ২৮৮ জন, মেয়ে ৩৩ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ