ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার জেরে ১৪ কর্মচারী বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে গত সোমবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
এর আগে গত ১০ ডিসেম্বর ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী, নজরুল ইসলাম এবং প্রচার সম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান সুমন।
এছাড়া তালিকায় আছেন—স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী ও বিকাশ চন্দ্র রায়, অফিস সহায়ক আবু বেলাল, কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী এবং অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও মো. আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হককেও বরখাস্ত করা হয়েছে।
গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বেতন বৈষম্য নিরসন ও ভাতার দাবিতে আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন। তারা দরজা আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং উপদেষ্টাকে বের হতে বাধা দেন। পরে রাত ৮টা ১২ মিনিটে পুলিশি পাহারায় তিনি সচিবালয় ত্যাগ করেন।
সাবেক আমলারা এই ঘটনাকে প্রশাসনিক ইতিহাসের ‘নজিরবিহীন’ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে একজন উপদেষ্টাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা চরম প্রশাসনিক বিশৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকির শামিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)