ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা প্রোটোকল মানতে হবে পর্যবেক্ষকদের: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ইতিমধ্যে এ বিষয়ে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এসব তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, ‘চুক্তির আলোকে ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। আমরা জেনেছি, এই মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবস। ব্রাসেলস থেকে অনুমোদনের পর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা প্রসঙ্গে সচিব বলেন, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় কমিশন তাদের প্রয়োজনীয় প্রশাসনিক ও যাতায়াত সুবিধা দেবে। তবে পার্বত্য চট্টগ্রামের মতো বিশেষ এলাকাগুলোতে স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। পর্যবেক্ষকরা তাদের সঙ্গে আনা ইকুইপমেন্ট বা সরঞ্জাম কাজ শেষে ফেরত নিয়ে যাবেন।
ইইউ ছাড়াও তুরস্ক এবং আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করে প্রস্তাবনা পাঠিয়েছে বলে জানান ইসি সচিব। তিনি উল্লেখ করেন, বিদেশি পর্যবেক্ষকরা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল