ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
‘নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতের পক্ষ থেকে দেওয়া বক্তব্যকে ‘অযাচিত নসিহত’ হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে এবং এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ গ্রহণের প্রয়োজন নেই।
বুধবার বিকেলে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন সংবাদমাধ্যমেও কথা বলছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উসকানিমূলক উপাদান রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়ে পাশের দেশে বসে কেউ যদি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন, সে বিষয়ে বাংলাদেশের আপত্তি থাকবেই। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, কিন্তু ভারত তাকে প্রত্যর্পণ করছে না কিংবা তার উসকানিমূলক বক্তব্য বন্ধেও কোনো উদ্যোগ নিচ্ছে না।
তিনি অভিযোগ করেন, এসবের বিপরীতে ভারত এখন উল্টো বাংলাদেশকে নির্বাচন নিয়ে নসিহত করছে।
নির্বাচন প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এই সরকার একটি ভালো, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায় যা গত ১৫ বছর ধরে ছিল না। অথচ সেই সময়কার প্রহসনের নির্বাচনগুলো নিয়ে ভারত কোনো আপত্তি তোলেনি।
তিনি আরও বলেন, এখন যখন বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে, তখন ভারতের এই নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সাম্প্রতিক সময়ে ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না। কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশ কখনো আশ্রয় দেবে না। কোনো ব্যক্তি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকার কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করবে না।
মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারত বরাবরই মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করে আসছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট