ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
টিভি চ্যানেলগুলোতে প্রার্থীদের সমান প্রচারণার সুযোগ চায় ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রার্থীদের জন্য সমান প্রচার-প্রচারণার সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে কোনো প্রার্থী বা দলকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য প্রচার না করার বিষয়েও গণমাধ্যমগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে ইসি উল্লেখ করেছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রার্থীর সমান সুযোগ তৈরি করা অপরিহার্য। নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপে রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এছাড়া ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ এর ২৫ নম্বর বিধির কথা স্মরণ করিয়ে দিয়ে ইসি জানায়, প্রার্থীরা গণমাধ্যমের নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবেন, তবে সেখানে প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে কটূক্তি প্রচার না হয়, সে বিষয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)