ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
অবশেষে মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক চালু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ কয়েক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার (১৭ ডিসেম্বর) থেকে সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করা হবে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের এই অংশটিতে সংযোগ সড়ক না থাকায় দীর্ঘ বছর ধরে তীব্র যানজটের সৃষ্টি হতো, যা স্থানীয় নাগরিকদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সমস্যা সমাধানে কয়েক মাস আগে ডিএনসিসি কর্তৃপক্ষ সংযোগ সড়কে থাকা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এরপর দ্রুততম সময়ে সড়কটির সংস্কার কাজ শেষ করে চলাচলের উপযোগী করা হয়।
ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, আজ বিকেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সড়কটি চালু হলে মিরপুর এলাকার ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত