ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, নি-হ-ত ৩
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত নয়জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি হাইস মাইক্রোবাস সোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মাইক্রোবাসটি সড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আহতদের মধ্যে রয়েছে—মোছা ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী