ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ছুটির দিনেও আজ যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি ছুটি থাকা সত্ত্বেও নির্দিষ্ট শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এসডিএডি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকায় দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিতভাবে বন্ধ থাকবে।
তবে পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা সময়মতো পরিশোধের সুবিধার্থে কিছু শাখা খোলা রাখা হবে। পাশাপাশি এসব শাখায় রফতানি বিল সংক্রান্ত লেনদেনও পরিচালিত হবে।
এই নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম-এর গার্মেন্টস শিল্পাঞ্চলে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সীমিত জনবল দিয়ে খোলা থাকবে।
এই দুই দিনে ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। গ্রাহকদের লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
অন্যদিকে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথগুলোতে আগের নির্দেশনা অনুযায়ী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং তা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের