ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তরুণ সমাজ: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: তরুণ সমাজকে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, রাজপথের লড়াই শেষ হলেও এখন সময় এসেছে তরুণদের মন ও মানসিকতা জয়ের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দেওয়ার।
আজ মঙ্গলবার তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল।
বক্তব্যের শুরুতেই ববি হাজ্জাজ জুলাইয়ের গণআন্দোলনে ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, “জুলাইয়ের গণআন্দোলনের সফলতা কোনো একক দল বা গোষ্ঠীর মাধ্যমে আসেনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল বলেই স্বৈরাচারী শক্তির পতন নিশ্চিত হয়েছে।” তিনি এই আন্দোলনে জাতীয়তাবাদী চেতনার ছাত্র সংগঠনগুলোর বিশাল অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।
তারেক রহমানকে দেশপ্রেমিক ও বিচক্ষণ নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনার ধারক-বাহক হিসেবে তার হাতকে শক্তিশালী করতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ২০১৭ সালে এনডিএম (NDM) দেখেছিল, তা বাস্তবায়নে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ছাত্রনেতাদের উদ্দেশ্যে এক নতুন যুদ্ধের ডাক দেন। তিনি বলেন, “এতদিন লড়াই ছিল রাজপথে, কিন্তু এখন লড়াই হবে তরুণদের মন জয়ের। দেশের ৪৯৩টি উপজেলা, ইউনিয়ন এবং প্রতিটি স্কুল-কলেজে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। যারা নারীদের অধিকার দিতে চায় না বা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, সেই উগ্রবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।”
তিনি আরও যোগ করেন, “টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের আদর্শের কথা বলতে হবে। যদি আমরা মানুষের মনের কাছে পৌঁছাতে না পারি, তবে অর্জিত স্বাধীনতা আবারও হুমকির মুখে পড়তে পারে।”
বক্তব্যের শেষে তিনি ছাত্র আন্দোলনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনের প্রতিটি পদক্ষেপে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খানসহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মেহেদী হাসান রাফি, পার্থ হকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়