ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। তিনি বলেন, আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে আগামীতে নির্বাচিত সরকার আসলে আপনারা যে ইতিবাচক উদাহরণ রেখে গেছেন, সেগুলো অনুসরণ করে আরও ভালো কিছু করার চেষ্টা করতে পারে।
বুধবার (২৫ জুন) নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি আয়োজন করে আমরা বিএনপি পরিবার, যার পৃষ্ঠপোষক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী প্রশ্ন তোলেন, এ সময়ে এসে কেন এত খুন-জখম, ডাকাতি, চুরি, হত্যাকাণ্ড ঘটছে? কেন এখনো বলা হচ্ছে পুলিশের ওপর আস্থা ফিরে আসেনি? তিনি মনে করেন, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও সক্রিয় হতে হবে।
তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পেছনে মূল প্রেরণাদাতা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি কখনো লন্ডন থেকে বক্তব্য দিয়ে, আবার কখনো আমাদের মাধ্যমে নির্দেশনা দিয়ে ছাত্র-জনতার আন্দোলনে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত রেখেছেন, বলেন রিজভী।
তিনি দাবি করেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে ছাত্রদল এবং বিএনপির অনেক নেতাকর্মী আত্মত্যাগ করেছেন।
বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গে রিজভী বলেন, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। যারা তদন্ত করছেন তারা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও নাম প্রকাশ করছেন না। হয়তো কারও স্বার্থে, প্রভুদের স্বার্থে বা অন্য কোনো চক্রান্তে সে সময় যারা ক্ষমতায় ছিল, তারাই এই ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার জন্য লাখো মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত হলেও আজকের রাষ্ট্র কাঠামো সে চেতনাকে বহন করছে না। সরকার শুধু ক্ষমতায় টিকে থাকতে জনগণকে বিভাজিত করার নানা পরিকল্পিত বয়ান ছড়িয়েছে। যুদ্ধাপরাধ, মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ, এসব শব্দের আড়ালে পুরো জাতিকে বিভক্ত করে রেখেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী