ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক কেন্দ্র, মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা যেখানে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়। ফোর্দো কেন্দ্রটি মাটির ২৬২ ফুট গভীরে অবস্থিত।
তবে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি। হামলাটি দেশটির কার্যক্রম মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে বলে মনে করা হচ্ছে। এই গোপনীয় মূল্যায়নটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি’ এবং ইউএস সেন্ট্রাল কমান্ড।
সিএনএন-এর এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়, চারজন সংশ্লিষ্ট ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ অক্ষত রয়েছে এবং সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়নি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পরমাণু অবকাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি।
এদিকে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছেন। তার ভাষায় এসব তথ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপমান’ করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
এর আগে মার্কিন সেনাবাহিনী দাবি করেছিল, ইরানের পারমাণবিক কেন্দ্রে তাদের হামলা ‘অসাধারণভাবে সফল’ ছিল। কিন্তু গোয়েন্দা মূল্যায়নে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন বলেই প্রতীয়মান হচ্ছে।
তথ্য : সিএনএন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল