ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মাত্র এক ঘোষণাতেই তেলের দামে ধস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ করেই বড় ধরনের পতন হয়েছে অপরিশোধিত তেলের দামে। তিনি জানান, ইরান ও ইসরায়েল ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় পক্ষই ধীরে ধীরে সামরিক তৎপরতা গুটিয়ে নিচ্ছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই জ্বালানি বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, এক সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্যারেলপ্রতি দাম ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ ডলারে যা ১২ জুনের তুলনায়ও কম—যেদিন ইসরায়েল প্রথমবার ইরানে হামলা চালিয়েছিল। এর আগের দিন অর্থাৎ সোমবার তেলের দাম আরও ৭ শতাংশ কমে গিয়েছিল।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে।
২৩ জুন বিকেলে ইরান দোহা সংলগ্ন যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। এই ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে যার সম্ভাব্য সুফল পৌঁছাতে পারে ভোক্তা পর্যায়েও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)