ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বড় পর্দায় দুর্দান্ত প্রতাপে ফিরেছেন আমির খান
বহু বছর পর প্রেক্ষাগৃহে ফিরলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ ছিল বক্স অফিসে একটি বড় ব্যর্থতা, যার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। সেই ব্যর্থতার ধাক্কা সামলে এবার তিন বছর পর ‘সিতারে জামিন পার’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় হাজির হয়েছেন আমির।
প্রথমদিকে এ ছবি নিয়ে প্রত্যাশা খুব একটা ছিল না। অগ্রিম টিকিট বিক্রি কম, নেতিবাচক প্রচারণা আর রিমেক নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। তবে মুক্তির পর ছবিটি দর্শকদের মন জয় করে নেয়।
‘হিন্দুস্তান টাইমস’-এর তথ্যমতে, মুক্তির প্রথম দিনেই ‘সিতারে জামিন পার’ আয় করে ১১ কোটি রুপি। দ্বিতীয় দিনে সেটি দাঁড়ায় ২২ কোটিতে, আর রোববার আয় করে ২৮ কোটি রুপি। প্রথম তিন দিনেই মোট আয় দাঁড়ায় ৬০ কোটির বেশি।
যদিও ছবিটির নির্মাণ খরচ এখনও পুরোপুরি উঠেনি, তবুও বাণিজ্য বিশ্লেষকদের আশা—মাত্র পাঁচ দিনের মধ্যেই ১০০ কোটির ঘরে প্রবেশ করবে এটি। যদিও ছবিটিকে অনেকে ২০০৭ সালের ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল মনে করছেন, মূলত এটি হলিউড ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর একটি হিন্দি রিমেক।
ছবিটি পরিচালনা করেছেন এস প্রসন্ন। আমির খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। ছবির একটি বিশেষ দিক হলো, এতে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিল্পীও অভিনয় করেছেন। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আমির জানান, তার দীর্ঘ ক্যারিয়ারে এমন নিরহংকারী, আন্তরিক এবং সৃজনশীল সহশিল্পীর দেখা তিনি খুব কমই পেয়েছেন। তাদের সঙ্গে কাজ করা যেন শুটিং স্পটে এক ধরনের পবিত্রতা নিয়ে এসেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল