ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ইসরায়েলের দুই প্রধান শহরে ইরানের ব্যা’লিস্টিক হা’মলা
ইরান সোমবার ইসরায়েলের দুই প্রধান শহর, তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সামরিক অভিযানকে ইরান ‘ট্রু প্রমিজ-৩’ অপারেশন নাম দিয়েছে এবং এটিকে ইসরায়েলের বিরুদ্ধে তাদের নতুন পর্যায়ের প্রতিরোধমূলক হামলা হিসেবে উল্লেখ করেছে।
সোমবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার লক্ষ্য ছিল হাইফা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, মাত্র ৪০ মিনিটের মধ্যে একাধিক ধাপে প্রায় ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়। এ হামলাকে চলমান দ্বন্দ্বের মধ্যে দীর্ঘতম ও অন্যতম গুরুত্বপূর্ণ ইরানি ক্ষেপণাস্ত্র আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।
এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধারকারী দল জানিয়েছে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় আতঙ্কে কিছু মানুষ আহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট