ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোবেলের সঙ্গে বাদীর বিয়ে, ক্ষেপলেন অভিনেত্রী
ধর্ষণের মামলার বাদী, ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীকে কারাগারেই বিয়ে করেছেন আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল।
বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নোবেল ও পাত্রী ইসরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই ইলা মণি জানান, বাদী ও আসামি উভয়ের সম্মতিতে এই বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়েতে দেনমোহর হিসেবে নির্ধারিত হয়েছে ১০ লাখ টাকা।
বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজনরা, যার মধ্যে ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া।
এদিকে ধর্ষণের মামলার আসামি নোবেলের সঙ্গে বাদীর কারাগারে বিয়ে হওয়ার এই ঘটনা বর্তমানে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণির কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।
কারাগারে নোবেলের বিয়ের সংবাদের ফটোকার্ড শেয়ার করে প্রতিবাদ জানিয়ে এক ফেসবুক পোস্টে পারশা লিখেছেন, "ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায়বিচার হতে পারে না! এটা আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ। এমন রায় কোনো আদালতের রায় হতে পারে না—এটা নৈতিকতা ও আইনের সম্পূর্ণ ভগ্নদশার প্রতিচ্ছবি।"
তিনি আরও লেখেন, "একজন বেঁচে থাকা নারীর সুস্থতা বা পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত 'পারস্পরিক সম্মতি'র মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয়। এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।"
পারশা মাহজাবীনের কথায়, "এ ধরণের রায় শুধু একজন নারীকে ব্যর্থ করে না, এটি সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশে এক ভয়ঙ্কর বার্তা দেয়—তাদের যন্ত্রণা নাকি দর কষাকষির বস্তু!"
সবশেষ তিনি লেখেন, "ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার উপর ভিত্তি করে গড়ে ওঠে—সহিংসতার সঙ্গে আপস করে নয়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে