ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নুসরাতের জন্মাষ্টমী উদযাপনে নেটিজেনদের তোপ
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ নুসরাত জাহান ফের ট্রলের শিকার হয়েছেন। জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রীকৃষ্ণের আরাধনা করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কটাক্ষ ও আক্রমণের মুখে পড়তে হয়েছে।
মুসলিম ধর্মানুষ্ঠানের পাশাপাশি হিন্দু উৎসবে অংশগ্রহণ করাকে নিয়ে অনেকে তাকে ‘মুসলিম জাতির কলঙ্ক’ বলে কটাক্ষ করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, “এত ঘটা করে ইদে তো দেখি না আপনাকে।”
ছবি ও ভিডিওতে দেখা গেছে, নুসরাত ছাই রঙা শাড়ি পরে পুজোর ঘরে বসে আছেন, লাল কাপড়ে সাজানো কৃষ্ণের মূর্তি, পাশে দোলনা এবং সামনে ভোগের থালা রাখা রয়েছে। মুহূর্তেই ছবি ভাইরাল হয়ে ওঠে এবং সেখানে অসংখ্য কুরুচিকর মন্তব্য ওঠে।
তবে নুসরাত তার নিজের পথে একেবারে নির্লিপ্ত। এর আগে সিঁদুর খেলায় অংশ নেওয়া বা দশমীতে সিঁথিতে সিঁদুর পরার জন্যও তাকে বহুবার ট্রোল করা হয়েছিল। কিন্তু এসব তীর ঠেকিয়ে তিনি বারবার জানিয়েছেন, সব ধর্মের প্রতি সম্মান তার জীবনের অঙ্গ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)