ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চুপিসারে শচীনপুত্র অর্জুনের বাগদান
ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার, বাবার মতো ক্রিকেটার হলেও এখনও নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারেননি। তবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি অর্জুন বাগদান সম্পন্ন করেছেন।
জানা গেছে, গত বুধবার মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে অর্জুনের বাগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজন এবং বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে ঘাই পরিবার পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক তারা। এছাড়া সানিয়া নিজেও একজন সফল ব্যবসায়ী, যার হাতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে এবং তিনি পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান।
সানিয়া সামাজিক মাধ্যমে খুব বেশি সক্রিয় নন। জানা গেছে, কিছুদিন ধরেই তারা অর্জুনের সঙ্গে সম্পর্কিত ছিলেন। দুই পরিবারের সম্মতিতে তারা শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
অর্জুন টেন্ডুলকার বাঁহাতি পেসার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০২০ সালে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেরও অংশ ছিলেন। এছাড়াও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডের সঙ্গে যুক্ত রয়েছেন, তবে প্রথম একাদশে তাকে নিয়মিত দেখা যায় না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত