ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
কলকাতার পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবিতে চঞ্চল
‘হুব্বা’ ছবিতে মোশাররফ করিমের সঙ্গে সফল কাজের পর আবারও বাংলাদেশি অভিনেতার ওপর আস্থা রাখলেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক ব্রাত্য বসু। তার নতুন সিনেমা ‘শেকড়’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটি নির্মিত হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে। সিনেমার গল্প দুটি পাশাপাশি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার জীবনকে কেন্দ্র করে আবর্তিত হবে। বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে এবং তার ছেলের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের স্ত্রীর চরিত্রে থাকছেন পৌলমী বসু।
এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ কুণাল ঘোষ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সীমা বিশ্বাস, লোকনাথ দে, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার এবং অনুজয় চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।
ফিরদৌসুল হাসানের প্রযোজনায় ‘শেকড়’ ছবির সংগীত পরিচালনা করছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় এবং ক্যামেরার দায়িত্বে থাকছেন সৌমিক হালদার।
আগামী সেপ্টেম্বর মাস থেকে বেনারসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারি মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)