ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাগদাদে বাংলাদেশির মৃ'ত্যু; যুদ্ধের কারণে মরদেহ আনা নিয়ে শঙ্কা
ইরাকের রাজধানী বাগদাদে অগ্নিদগ্ধ হয়ে মোহাম্মদ আলী (২২) নামে এক বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১৫ জুন (শনিবার) রাতে তিনি আগুনে দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। পরিবার গত মঙ্গলবার এ দুর্ঘটনার খবর জানতে পারে।
তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে ইরাক থেকে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মোহাম্মদ আলীর মরদেহ দেশে ফেরত আনা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ অবস্থায় মরদেহ দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা চেয়েছে তার পরিবার।
মোহাম্মদ আলী ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামের হাফেজ মো. সালেহ আহম্মেদের ছেলে।
আজ শনিবার (২১ জুন) দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, স্বজন হারানোর বেদনায় শোকে মুহ্যমান ভুক্তভোগীর পরিবার। ৭ ভাই-বোনের মধ্যে মোহাম্মদ আলী ছিলেন ষষ্ঠ। সংসারের হাল ধরতে সাত বছর আগে পাড়ি জমিয়েছিলেন ইরাকের বাগদাদ শহরে।
এদিকে আদরের ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা। নির্বাক ছাউনিতে শেষবারের মতো আদরের ছেলেকে একবার দেখতে আহাজারি যেন থামছেই না। কান্নায় বারবার জ্ঞান হারাচ্ছেন মা নাজমা বেগম।
নিহতের বাবা সালেহ আহম্মেদ জানান, "অভাবের সংসারের হাল ধরতে সাত বছর আগে সুদূর ইরাকে পাড়ি জমিয়েছেন ছেলে মোহাম্মদ আলী। গত শনিবার (১৫ জুন) রাতে জেনারেটরের ইঞ্জিন চলা অবস্থায় তেলের পাইপ ফেটে পেট্রোল ছড়িয়ে পড়ে মোহাম্মদ আলীর গায়ে। পরে তড়িঘড়ি করে জেনারেটরের সুইচ বন্ধ করতে গিয়ে আগুনে দগ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাতে তার শ্যালকের মাধ্যমে জানতে পারেন আলী মারা গেছেন।"
আলীর পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর ও দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোরালো অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, "এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। চিঠি এলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?