ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পালালেন শরীয়তপুরের জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলার সর্বত্র শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভিডিওটিতে তাঁকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে যা প্রশাসনিক মহলে চরম অস্বস্তি ও বিব্রতির সৃষ্টি করেছে।
ঘটনার পরপরই মোহাম্মদ আশরাফ উদ্দিন সরকারি মোবাইল ফোন ও ব্যবহৃত গাড়ি রেখে হঠাৎ করেই কর্মস্থল ত্যাগ করেন। এরপর থেকে তাঁর সঙ্গে জেলা প্রশাসনের কোনো কর্মকর্তার যোগাযোগ সম্ভব হয়নি।
জেলা প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে এক ফোন কল পাওয়ার পরপরই তিনি তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসেন জানান, “স্যার বলেছেন, একটু ঝামেলা হয়েছে, ঢাকায় যেতে হবে। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।”
মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রশাসন ক্যাডারের ২৭তম বিসিএস কর্মকর্তা। তিনি দীর্ঘ ৯ বছর জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ঘনিষ্ঠ হওয়ায় তিনি গাজীপুর সদর উপজেলার ইউএনও হিসেবে কাজ করেছেন ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত। পরবর্তীতে তাকে শাস্তিমূলক বদলি করে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টে পাঠানো হয়। তবে ঢাকার মিরপুরের একজন বিএনপি নেতার প্রভাব কাজে লাগিয়ে মাত্র দেড় মাস পরেই তিনি শরীয়তপুরের ডিসি পদে ফেরত আসেন।
সম্প্রতি এক প্রবাসী সাংবাদিক ফেসবুক ও টেলিগ্রামে ডিসির আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ করেন। ফেসবুক পোস্টে ওই সাংবাদিক দাবি করেন, ডিসি আশরাফ উদ্দিন ওই নারীর সঙ্গে সম্পর্কের প্রতিশ্রুতি দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে প্রতারণা করে বিয়ের আশ্বাস থেকে সরে আসেন।
ভাইরাল হওয়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডিসি শার্টের বোতাম খোলা অবস্থায় এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন এবং ভিডিও কলে নিজের গোপনাঙ্গ দেখাচ্ছেন।
এই ঘটনা নিয়ে মাঠ প্রশাসন থেকে শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয় পর্যন্ত ছড়িয়ে পড়েছে অস্বস্তি। এক যুগ্মসচিব মন্তব্য করেন, “এটি কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত আচরণ নয়, প্রশাসন ক্যাডারের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করছে।”
আরেক কর্মকর্তা বলেন, “ডিসি ফিটলিস্টে তার অন্তর্ভুক্তি এবং নিয়োগের প্রক্রিয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে। নিয়োগে আরও স্বচ্ছতা না আনলে ভবিষ্যতে প্রশাসনের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে।”
এ ঘটনার পর থেকে মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন