ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!
অনেক সময় মোবাইল ডেটা চালু রেখে ইন্টারনেট ব্যবহার করার সময় ফোনে কল এলেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে গুরুত্বপূর্ণ কাজ যেমন অনলাইন ফর্ম পূরণ, অফিসিয়াল ডকুমেন্ট পাঠানো কিংবা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণে বিঘ্ন ঘটে। তবে মোবাইল ফোনের একটি সাধারণ সেটিংস চালু করলেই এই সমস্যার সহজ সমাধান সম্ভব।
এই সমস্যার মূল কারণ কী?
অনেক স্মার্টফোনে এখনো কল আসলে ইন্টারনেট বন্ধ হয়ে যায় কারণ সেখানে VoLTE (Voice over LTE) ফিচারটি সক্রিয় থাকে না। অথচ এই ফিচারটি চালু থাকলে ৪জি নেটওয়ার্কেই কল সম্পন্ন হয় এবং ইন্টারনেট সংযোগ সচল থাকে।
Samsung ফোনে যেভাবে VoLTE চালু করবেন:
১. ফোনের Settings-এ প্রবেশ করুন
২. Connections অপশনে ক্লিক করুন
৩. Mobile Networks অপশন সিলেক্ট করুন
৪. সেখানে VoLTE calls নামের অপশনটি পাবেন
৫. সিম ১ ও সিম ২–এর জন্য আলাদাভাবে VoLTE চালু করে দিন
এই সেটিংস চালু হলে কল এলেও ইন্টারনেট আর বন্ধ হবে না। ফলে ইউজার কলের সময়ও ফেসবুক, ইউটিউব কিংবা গুগল চালাতে পারবেন।
OnePlus বা অন্য ফোনে VoLTE না থাকলে কী করবেন?
সব ফোনে সরাসরি VoLTE অপশন দৃশ্যমান নাও থাকতে পারে। এ ক্ষেত্রে গ্রাহককে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের হেল্পলাইনে ফোন করে ফিচারটি চালু করতে হবে। যেমন কেউ যদি OnePlus ফোনে Airtel সিম ব্যবহার করেন তবে Airtel কাস্টমার কেয়ারে কল করেই VoLTE সুবিধা চালু করতে পারবেন।
অপারেটরের পক্ষ থেকে এসএমএস পাঠিয়ে জানানো হয়:
"VoLTE উপভোগ করতে হলে আপনার কাছে 4G সিম ও VoLTE সাপোর্টেড হ্যান্ডসেট থাকতে হবে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেটিংসে গিয়ে VoLTE অপশনটি অন করতে হবে।"
কেন এই ফিচার জরুরি?
বর্তমানে মোবাইল ইন্টারনেটের ওপর নির্ভর করে চলে বহু জরুরি কাজ। অফিসিয়াল যোগাযোগ, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা—সব ক্ষেত্রেই ইন্টারনেট নিরবচ্ছিন্ন থাকা গুরুত্বপূর্ণ। কল এলেই যদি সংযোগ বন্ধ হয়ে যায় তাহলে এসব কাজ বাধাগ্রস্ত হয়। তাই আজই দেখে নিন আপনার ফোনে VoLTE চালু আছে কিনা। না থাকলে এক মিনিট সময় নিয়ে ফিচারটি চালু করে নিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)