ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নাঈম জাদুতে লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে তোলে ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ৪৮৫ রানে। ফলে ১০ রানের সামান্য লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
চতুর্থ দিনের শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ওভারেই অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা আউট হন মাত্র ২ রান যোগ করেই। আগের দিন ১৭ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি। এরপর তারকা ব্যাটার কুশল মেন্ডিসও ব্যর্থ হন—১৭ বল খেলে মাত্র ৫ রান করে ফেরেন সাজঘরে।
তবে একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন আগের দিন ৩৭ রানে অপরাজিত থাকা কামিন্দু মেন্ডিস। তাকে ভালো সঙ্গ দেন মিলন রথনায়েক। যদিও মিলন আউট হন ৮৩ বলে ৩৯ রান করে। কামিন্দু মেন্ডিস এরপর শতকের পথে এগিয়ে গেলেও ৮৭ রানে থামিয়ে দেন নাঈম হাসান।
শেষদিকে থারিন্দু রথনায়েক (০) ও আসিথা ফার্নান্দো (৪)-কে দ্রুত ফেরানোয় শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। এতে প্রথম ইনিংস শেষে ১০ রানের লিড নেয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে বল হাতে ঝলক দেখান নাঈম হাসান, নেন সর্বোচ্চ ৫ উইকেট। এছাড়া হাসান মাহমুদ পান ৩টি উইকেট আর তাইজুল ইসলাম ও মুমিনুল হক নেন একটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল