ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রবাসীরা ফেরার সময় শুল্ক ছাড়াই আনতে পারবেন যেসব পণ্য
বিদেশ থেকে দেশে ফেরার সময় অনেক যাত্রীই স্বজনদের জন্য উপহারসামগ্রী এবং ঘরোয়া ব্যবহারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আসেন। এসব সামগ্রী আনতে যাত্রীদের জন্য রয়েছে সরকারের নির্ধারিত ব্যাগেজ রুলের সুবিধা, যা নির্দিষ্ট সময় পরপর হালনাগাদ করা হয়। চলতি অর্থবছরের বাজেটেও এ নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ব্যাগেজ রুল সুবিধার আওতায় ১৯ ধরনের পণ্য যাত্রীরা সম্পূর্ণ শুল্কমুক্তভাবে আনতে পারবেন। পাশাপাশি আরও ১১ ধরনের পণ্য শুল্ক ও কর পরিশোধ করে আনা যাবে। এসব পণ্যের জন্য আলাদা করে কোনো ঋণপত্র (এলসি) খোলার প্রয়োজন নেই।
নিয়ম অনুযায়ী, ১২ বছর বা তার বেশি বয়সের একজন যাত্রী সর্বোচ্চ ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক ও কর ছাড়া খালাস করতে পারবেন। আর ১২ বছরের নিচে যাত্রীদের ক্ষেত্রে এই সীমা নির্ধারিত হয়েছে ৪০ কেজি।
বিনা শুল্কে যা আনতে পারবেন
বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—
সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল
২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা
মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স
সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস
এক কার্টন সিগারেট
১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
মিউজিক সিস্টেম
১৫ বর্গমিটার আয়তনের কার্পেট
শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য
শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—
সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)
২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার
৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার
রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার
ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া
চলতি বছরের বাজেটে বিদেশফেরত যাত্রীদের জন্য সোনার বার এবং গয়না আনার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার আনতে পারবেন একজন যাত্রী। এ ক্ষেত্রে প্রতি ভরিতে (১১.664 গ্রাম) শুল্ক নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
আগে যাত্রীরা যতবার দেশে ফিরতেন, ততবার ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না শুল্কমুক্তভাবে আনতে পারতেন। তবে এবার সেই সুবিধা সীমিত করা হয়েছে এখন থেকে একজন যাত্রী বছরে সর্বোচ্চ ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন।
এছাড়া, একজন বিদেশফেরত যাত্রী শুল্ক ও কর ছাড়া আনতে পারবেন দুটি ব্যবহৃত মোবাইল ফোন এবং বছরে একবার একটি নতুন মোবাইল ফোন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)