ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জামের সঙ্গে ভুলেও খাওয়া যাবে না যেসব খাবার
জ্যৈষ্ঠ মাস শেষ হলেও বাজারে এখনো পাওয়া যাচ্ছে পুষ্টিগুণে ভরপুর জাম। এই মিষ্টি ও রসালো ফলটি শরীরে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার ও ভিটামিন ‘সি’ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত পরিষ্কার করে মুখে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
তবে জামে এত উপকারিতা থাকলেও কিছু খাবারের সঙ্গে এটি একসঙ্গে খাওয়া বিপজ্জনক হতে পারে। নিচে এমন কিছু খাবারের তালিকা দেওয়া হলো, যেগুলোর সঙ্গে জামের ব্যবধান না রাখলে হজম ও স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে—
১. মিষ্টি
আয়ুর্বেদ অনুযায়ী, জাম খাওয়ার পরপরই মিষ্টি খাওয়া উচিত নয়। অন্তত ৩০ মিনিটের ব্যবধান রাখা জরুরি। না হলে হজমে সমস্যা, গ্যাস ও অস্বস্তি দেখা দিতে পারে।
২. পানি
অন্যান্য রসালো ফলের মতো, জাম খাওয়ার পরই পানি পান করা উচিত নয়। এতে হজমের ব্যাঘাত ঘটে, পেট ফাঁপা ও গ্যাস হতে পারে।
৩. আচার
জাম ও আচার একসঙ্গে খেলে বিপদ ডেকে আনতে পারে। দুটোই টকধর্মী খাবার হওয়ায় একসঙ্গে খেলে বুকজ্বালা, অ্যাসিডিটি ও বদহজম হতে পারে।
৪. দুধ
জামের সঙ্গে বা পরে দুধ খাওয়া উচিত নয়। কারণ দুটিই ঠান্ডা প্রকৃতির খাবার। একসঙ্গে খেলে হজমে সমস্যা, গ্যাস ও অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায়। এ ক্ষেত্রে অন্তত ৩০ মিনিটের ব্যবধান রাখা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে