ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের জন্য বড় সতর্কবার্তা, পরিপত্র জারি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে নির্দেশিকা অনুসরণে নির্দেশ দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
বুধবার (১৮ জুন) অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২০১৯ সালের (পরিমার্জিত) নির্দেশিকা অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে।
পরিপত্রে আরও জানানো হয়, শিক্ষক ও কর্মচারীদের অনলাইন কার্যক্রম নজরদারিতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে ৭ সদস্য, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে ৬ সদস্যের টিম এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে।
ইতোমধ্যে দুই দফা সভা শেষে মাঠ পর্যায়ে কার্যবিবরণী পাঠানো হয়েছে। মনিটরিং টিম প্রতি মাসে সভা করে উল্লেখযোগ্য বিষয় চিহ্নিত করবে এবং তা বিভাগীয়ভাবে সংকলন করে সোশ্যাল মিডিয়া কমিটিকে পাঠাবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল