ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বান্দরবানের দেবতাখুম বন্ধ ঘোষণা, কারণ যা জানা গেল
পাহাড়ি ঢলের কারণে দুই পর্যটক নিখোঁজ হওয়ার পর বান্দরবানে বৈরী আবহাওয়ায় ঝুঁকি এড়াতে রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট দেবতাখুম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২৫ জুন পর্যন্ত দেবতাখুম ৮ দিনের জন্য বন্ধ থাকবে।
প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) থেকে জেলার সাতটি উপজেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টির ফলে ঝর্ণা দেখতে গিয়ে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী ফাত্রাঝিড়িতে পাহাড়ি ঢলে ছড়ার পানিতে ভেসে যান কক্সবাজারের পর্যটক হাফেজ মেহরাব হোসাইন (১৮)। এর আগে, ১১ জুন আলীকদম উপজেলার তৈনখালে পানির স্রোতে নিখোঁজ হন পর্যটক হাসান চৌধুরী শুভ (২৭)। এখনও তাদের খোঁজ মেলেনি।
ফলে বৈরী আবহাওয়ায় প্রাণহানি এড়াতে রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটন স্পট দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেবতাখুম পর্যটন স্পট ২৫ জুন পর্যন্ত পর্যটকদের ভ্রমণে স্থানীয় প্রশাসন নিরুৎসাহিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময় আরও বাড়ানো হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে