ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
৪৫তম বিসিএস লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮ জন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করেছে। বুধবার (১৮ জুন) রাতে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd)–এ এই ফলাফল প্রকাশ করা হয়। এতে লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় এই প্রার্থীরা সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে কেউ সাধারণ ক্যাডার, কেউ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং কেউ শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী নয়; বরং বাছাই তালিকা হিসেবে প্রকাশ করা হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং একইসঙ্গে কমিশনের অফিসিয়াল নোটিশ বোর্ডেও এটি প্রকাশ করা হয়েছে।'
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষার (ভাইভা) প্রস্তুতি নিতে হবে। পিএসসি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ভাইভার সময়সূচি প্রকাশ করা হবে। প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজারেরও বেশি প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯ মে। সেখানে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী