ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
উত্তেজনার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় ব্যাংকে সাইবার হামলা
ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যে ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রীয় ব্যাংক, সেপাহ ব্যাংক। হ্যাকার গ্রুপ ‘প্রিডেটরি স্প্যারো’ দাবি করেছে, ব্যাংকটির সমস্ত তথ্য ধ্বংস করে দিয়েছে তারা।
মঙ্গলবার (১৭ জুন) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সেপাহ ব্যাংকের অবকাঠামোর ওপর সাইবার আক্রমণের কারণে তাদের অনলাইন সেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুরোনো আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি হলো সেপাহ ব্যাংক। আজ মঙ্গলবার ব্যাংকটির বেশ কয়েকটি শাখা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। গ্রাহকদের অনেকেই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না বলে ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন।
এ বিষয়ে এখনো ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আইআরজিসির নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ফার্স নিউজ বলছে, ব্যাংকের কারিগরি সমস্যাগুলো কয়েক ঘণ্টার মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
হ্যাকারদের দাবি, সেপাহ ব্যাংক সামরিক কর্মসূচিতে অর্থায়ন করে আসছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে। এ কারণেই তারা ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করেছে। অতীতে একই গ্রুপ ইরানের ইস্পাত কারখানা ও জ্বালানি অবকাঠামোর ওপরও সাইবার হামলা চালানোর দাবি করেছিল।
ব্যাংক সেপাহের ইরানে প্রায় ১,৮০০টি শাখা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক শাখা রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিতে। উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ব্যাংকটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে ইরান সরে যাওয়ার পর।
হ্যাকার গ্রুপটির পেছনে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে তেহরান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ