ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হোয়াইট হাউসে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চতুর্থ দিনের মতো টানা সংঘর্ষ চলছে। পাল্টাপাল্টি হামলার কারণে উত্তেজনা চরমে উঠেছে আর এতে বড় পরাশক্তিগুলোও সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সর্বশেষ ইরানের চালানো হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন বাজানো হয়। আশঙ্কায় ইসরাইলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান। ইরানের বিপ্লবী গার্ড আগেই ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিল। তবে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে চালানো ইরানি হামলার ব্যাপকতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, তেলআবিব, মধ্য ইসরাইল, আশদোদ ও আশকেলনে সতর্কতামূলক সাইরেন বাজে।
এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। তিনি তখন কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন। তবে সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে আসেন এবং সঙ্গে সঙ্গেই জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেন।
এর আগেই ট্রাম্প এক বিবৃতিতে তেহরানের সাধারণ মানুষদের শহর ছাড়ার আহ্বান জানান। তার এমন মন্তব্য ও জরুরি বৈঠকের সিদ্ধান্তে আশঙ্কা তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরাইল যুদ্ধের অংশ হয়ে উঠতে পারে।
তবে ইতোমধ্যেই আটজন মার্কিন সিনেটর এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ঠেকাতে ভেটো দিয়েছেন।
ইরানের রাজধানী তেহরানে সোমবার রাত ও মঙ্গলবার মধ্যরাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান ওই সময় ইসরাইলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায়। এরপর তেহরানের পূর্ব পাশে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে যা ইসরাইলি পাল্টা হামলা হতে পারে বলে ধারণা।
রয়টার্স এবং ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, বর্তমানে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয়। মধ্য ইরানের নানতাজ শহরেও সতর্কতা জারি করা হয়েছে যেখানে ইরানের একটি বড় পরমাণু কেন্দ্র অবস্থিত। শক্তিশালী এই স্থাপনাটি মাটির অনেক গভীরে নির্মিত যাতে বড় ধরনের বোমাও ক্ষতি করতে না পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)