ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে মমতার বিষ্ফোরক তথ্য
বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে আখ্যা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সোমবার (১৬ জুন) বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘটনার জন্য ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেন। বিষয়টি পশ্চিমবঙ্গের শীর্ষ সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে উঠে এসেছে।
বিধানসভায় বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের! আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে। আমি তাদের ধিক্কার জানাই।"
সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে পুশইন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, ৭ মে থেকে ৩ জুন পর্যন্ত মোট ১,২৪৪ জনকে সীমান্তে পুশইন করা হয়েছে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠক ও কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও এই প্রবণতা বন্ধ হয়নি।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুশইন না করে বাংলাদেশি নাগরিকদের কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, 'মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ। পরে তাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়। বিষয়টি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে এলে রাজ্য প্রশাসনের সহযোগিতায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।'
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পুশইনের শিকার হওয়া তিনজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের মধ্যে দুই জন মুর্শিদাবাদ জেলার এবং একজনের বাড়ি পূর্ব বর্ধমানে।
সম্প্রতি মোদি সরকার মহারাষ্ট্র, দিল্লি ও আসামসহ কয়েকটি রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন