ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অতিরিক্ত ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সাফ জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।
মন্ত্রী জানান, পবিত্র ঈদুল ফিতরে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা একটি বড় চ্যালেঞ্জ। তবে এই বিশাল স্থানান্তর সুশৃঙ্খল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে সড়কে চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, ‘সমিতির নামে নিবন্ধিত ফি ছাড়া অন্য কোনো অবৈধ অর্থ আদায় করলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
ভাড়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে শেখ রবিউল আলম বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এসি বাসগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি রুট পারমিট বাতিল করা হবে।
যানজট নিরসনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ১৬ মার্চ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার পোশাক কারখানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মহাসড়কে অস্থায়ী দোকানপাট, যত্রতত্র পার্কিং এবং থ্রি-হুইলার চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন সক্রিয় থাকবে। পচনশীল দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া ভারী ট্রাক ও লরি চলাচল ঈদের আগে-পরে নির্দিষ্ট সময়ে সীমিত থাকবে।
সড়কের অবস্থা নিয়ে মন্ত্রী প্রকৌশলীদের কড়া নির্দেশ দিয়ে বলেন, ঈদের ১০ দিন আগেই মহাসড়কের ক্ষতিগ্রস্ত সব অংশ সংস্কার করতে হবে। এছাড়া নৌপথে সদরঘাটের ভিড় কমাতে বসিলা ও কাঞ্চনঘাটে দুটি নতুন অস্থায়ী স্টেশন চালু করা হয়েছে। গার্মেন্টস কর্মীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিস প্রস্তুত থাকবে এবং যাত্রী হয়রানি রোধে বাস টার্মিনাল ও মহাসড়কে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে। রেলওয়ের লেভেল ক্রসিংগুলোতে সময় সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট কমানোর নির্দেশও দেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল