ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বন্ধ থাকা ৭টি পাটকল পুনরায় চালু করছে বর্তমান সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশের পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে বড় পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বন্ধ থাকা ৭টি পাটকল পুনরায় খুলে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
আগামীকাল শুক্রবার (৬ মার্চ) ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত হবে ‘জাতীয় পাট দিবস-২০২৬’। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনলাইনে এই দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, সরকার দেশের বেকারত্ব দূর করতে ও কর্মসংস্থান সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ। বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে ৭টি পাটকল খুলে দেওয়া হচ্ছে এবং বাকিগুলো পরবর্তীতে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করার পরিকল্পনা রয়েছে।
সরকারের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা ইজারা দেওয়া ৯টি মিলে ইতিমধ্যে ৭,২০০ জন শ্রমিক কাজ করছেন, যা জাতীয় উৎপাদন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে শিল্পকলা একাডেমির পাটপণ্য মেলা পরিদর্শনের জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত