ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের এজিএম ও বৈশাখ উদযাপন
যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বৈশাখী উৎসব বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে।
উৎসবমুখর পরিবেশে ঈদ-বৈশাখী মিলনমেলা
শনিবার (১৪ জুন) এই বর্ণাঢ্য ঈদ ও বৈশাখী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টি বোর্ডের চেয়ার অধীর রঞ্জন দাস-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত-এর পরিচালনায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে এতে অংশ নেন। এই আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধনকে আরও গভীর ও অর্থবহ করে তুলেছে বলে অংশগ্রহণকারীরা অভিমত প্রকাশ করেন।
কৃতি সদস্যদের সম্মাননা
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন কৃতি সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত ব্যক্তিরা হলেন: রহমান জিলানি, মোহাম্মদ এনামুল হক, আব্দুল আউয়াল, অধীর দাস, ড. সিরাজ চৌধুরী, অজিত সাহা, কাউন্সিলর সায়মা আহমেদ, বুলবুল হাসান, আশরাফ জামান, আসাবুল হোসেন, ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) এবং মোহাম্মদ খালেদ মিল্লাত।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন। এছাড়া, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. রেজাউল করিম চুন্নু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
বৈশাখী উৎসবের মূল আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গান, আবৃত্তি, ফ্যাশন শোসহ বিভিন্ন পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রবাসে বাঙালির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক সুন্দর প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?