ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঈদযাত্রায় সড়ক-রেল-নৌপথে নি-হ-ত ৪২৭
ঈদুল আজহাকে ঘিরে গত ১৫ দিনে সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১,১৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
একই সময়ে রেল ও নৌপথে আরও ৩৬টি দুর্ঘটনা ঘটে। এতে ৩৭ জন নিহত, ১২ জন আহত এবং ৬ জন নিখোঁজ হন। সব মিলিয়ে ঈদের আগে-পরে এই ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৪১৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪২৭ জনের; আহত হয়েছেন ১,১৯৪ জন।
সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, ঈদের সময় দুর্ঘটনা ও দুর্ভোগ কমাতে হলে সরকারকে অন্তত ৪ দিনের সরকারি ছুটি দিতে হবে এবং যাতায়াত ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। বিশেষ করে গণপরিবহনের সক্ষমতা বাড়ানো, মহাসড়ক থেকে ছোট যানবাহন উচ্ছেদ, প্রশিক্ষিত চালক নিশ্চিত, ফিটনেসবিহীন যানবাহন বাতিল এবং আইনশৃঙ্খলার সঠিক বাস্তবায়ন জরুরি।
পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় অনেক দুর্ঘটনার পেছনে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক, বিরামহীনভাবে গাড়ি চালানো, ট্রাকের পেছনে ধাক্কা এবং খাদের মধ্যে পড়ে যাওয়ার মতো কারণ কাজ করেছে। ঈদের পর যাত্রাপথে বিশ্রামহীনভাবে যান চালানোয় দুর্ঘটনার প্রবণতা বেড়েছে। অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি এবারও তীব্র ছিল।
তিনি আরও জানান, গণপরিবহনে চরম নৈরাজ্যের কারণে দরিদ্র মানুষদের বাসের ছাদ, ট্রেনের ছাদ, এমনকি পণ্যবাহী পরিবহনেও যাতায়াত করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। এসব অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রা এবারও স্বস্তির ছিল না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ