×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বেড়ে গেল তেলের দাম

২০২৫ জুন ১৬ ১০:২৪:০৭

বেড়ে গেল তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম রোববার (১৫ জুন) প্রায় ১ শতাংশ হারে বেড়েছে। বর্তমানে মার্কিন অপরিশোধিত তেল (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট – WTI) প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৩ ডলার ৮৫ সেন্টে আর ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৭৫ ডলারে। কয়েকদিন আগেই অপরিশোধিত তেলের দাম প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল।

তেলের এই মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে। সোমবার সকালে ইসরায়েলের উপকূলীয় শহর হাইফায় ফের বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার ফলে অগ্নিকাণ্ড ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে হাইফার তেল শোধনাগারের আশপাশের এলাকাও হামলার কবলে পড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ে তবে জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের সরবরাহে বড় ধরনের ঘাটতির আশঙ্কা রয়েছে।

এদিকে চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত ২২৪ জন নিহত ও ১,২৭৭ জন আহত হয়েছেন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলের পক্ষেও নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন ৩৮০ জন।

বিশ্বনেতারা ইতোমধ্যেই সংঘাত বন্ধে আহ্বান জানাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শান্তিপূর্ণ সমাধানে ফিরে আসার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত