ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ছুটি শেষে প্রথম কর্মদিবসেই ৪ অতিরিক্ত ডিআইজিকে বদলি
ঈদের ছুটি শেষে অফিসের প্রথম দিনেই চারজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
রোববার ১৫ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন:
আলি আকবর খান – তাঁকে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মোহাম্মদ শামসুল হক – চট্টগ্রামের ৯ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ছিলেন তিনিও সিআইডির অতিরিক্ত ডিআইজি পদে বদলি হয়েছেন।
নজরুল ইসলাম – ঢাকার এপিবিএনে কর্মরত ছিলেন। তাকেও সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রুমানা আক্তার – যিনি আগে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁকে বদলি করে ঢাকা আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ