ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ (রোববার) থেকে আবারও খুলেছে সরকারি অফিস ও আদালত। ৫ জুন শুরু হওয়া এই ছুটির পর আজ ১৫ জুন থেকে সব সরকারি দপ্তর ও বিচারিক কার্যক্রমে পুনরায় কর্মচাঞ্চল্য ফিরেছে।
ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত রাজধানীমুখী মানুষের ঢল দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফেরা যাত্রীদের চাপ পড়েছে গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও কমলাপুর টার্মিনালগুলোতে। যাত্রীবাহী বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।
যদিও যাত্রী ও যানবাহনের চাপ ছিল তবে তেমন কোনো উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। রাজধানীর সড়কগুলোতে আজ মানুষের চলাচল ও যানবাহনের উপস্থিতি বেড়েছে।
বাস কোম্পানিগুলোর মধ্যে লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় পরিবহনগুলোর বাস ছিল বেশি চোখে পড়ার মতো। অনেক যাত্রী লোকাল বাসেও ঢাকায় ফিরেছেন।
নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনে করে ঢাকায় আসেন সচিবালয়ের কর্মকর্তা তৌহিদুল ইসলাম। তিনি জানান, ঢাকাগামী বাসগুলোতে যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল। অনেক যাত্রী অগ্রিম টিকিট কেটেও অপেক্ষায় ছিলেন আবার কেউ কেউ বাধ্য হয়ে লোকাল পরিবহনেই রাজধানীতে ফিরেছেন।
আজ রোববার (১৫ জুন) থেকে সরকারি অফিস ও আদালতে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর আবারও ঢাকায় ফিরেছে কর্মজীবনের স্বাভাবিক ছন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল