ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বি'স্ফোরণে দুইজন নি-হত

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৮:১৯:১০

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বি'স্ফোরণে দুইজন নি-হত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আধাপাকা বাড়িতে ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফাটাপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে মো. কালামের (৫০) বাড়ির একটি কক্ষে এই বিস্ফোরণ ঘটে। নিহতরা হলেন রানীহাটী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আল আমিন (২০) এবং শিবগঞ্জ উপজেলার কুথুনিপাড়া গ্রামের জিহাদ (১৭)। আহতদের মধ্যে মিনহাজ (২২), বজলুর রহমান (২০) ও শুভ (২০) রয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে পড়েছে এবং নিহতদের দেহ ও মুখমণ্ডল ঝলসে বিকৃত হয়েছে। বিকেল ৩টার দিকে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।

ঘটনার পর রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। বোম্ব ডিসপোজাল ইউনিট এবং বিজিবি সীমান্তবর্তী এলাকা হওয়ায় মোতায়েন করা হয়েছে।

এদিকে নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী হারুনুর রশীদ অভিযোগ করেছেন, শুক্রবার ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়ি থেকে ঘটনাটি শুরু হয় এবং শনিবার ইউনিয়নে বড় ধরনের গোলযোগ ও নেতাকর্মীদের ওপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামায়াতের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। বরং হতাহতরা সন্ত্রাসের শিকার। জামায়াতের লোক নয়।’

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জড়িতরা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত নয়, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত