ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আটকে পড়া ইরানী হাজীদের ব্যাপারে সৌদির নির্দেশ
সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এমন মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আকাশপথে চলাচল ব্যাহত হওয়ার বিষয়গুলো বাদশাহ সালমানের নজরে আসে। এরপর শুক্রবার (১৩ জুন) তিনি নির্দেশ দেন, যতদিন না ইরানি হজযাত্রীরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারেন, ততদিন সৌদি কর্তৃপক্ষ যেন তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করে।
সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, ইরানি হজযাত্রীদের সহায়তার একটি পরিকল্পনা যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশাহ সালমানের কাছে উপস্থাপন করেন। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা যেন নিশ্চিত করা হয়।
এই দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন হজযাত্রীরা সৌদি আরবে নিরাপদ, সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে অবস্থান করতে পারেন। ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং যাত্রীদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত