ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হরমুজ প্রণালী দিয়ে কেবল চীনা জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে নতুন ও কঠোর শর্ত আরোপ করেছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কেবল চীনা জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পারস্য উপসাগরীয় দেশগুলোর উন্মুক্ত সমুদ্রে প্রবেশের প্রধান পথ এই হরমুজ প্রণালী। বর্তমানে এই রুটের ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেটিকে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হবে।
বিশ্বে উৎপাদিত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়ে এশিয়ার বড় বাজারগুলোতে পৌঁছায়। ইরানের এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার এবং সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো দেশগুলো এই পথ বন্ধ হওয়ার ফলে সরাসরি সংকটে পড়বে।
এদিকে, হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং সামরিক উত্তেজনা কমাতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, বেইজিং তার নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইরানের বর্তমান পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে ইতোমধ্যে ইউরোপের বাজারে গ্যাসের দাম রেকর্ড পরিমাণে বেড়ে গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?