ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে আবারও হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো–র একটি প্রধান শোধনাগারে পুনরায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার উৎস নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, যদিও কর্তৃপক্ষ বলছে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স–এর খবরে জানানো হয়, পূর্বাঞ্চলীয় শহর রাস তানুরায় অবস্থিত আরামকোর বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে একটি ড্রোন আঘাত হানে। এটি সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে একই স্থাপনায় দ্বিতীয় হামলা।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানিয়েছে, একটি ড্রোন ব্যবহার করেই এ হামলা চালানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো বড় ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।
এর আগে গত সোমবারও একই শোধনাগারকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলার চেষ্টা হয়। সে সময় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ভূপাতিত করে। তবে ধ্বংসাবশেষ পড়ে স্থাপনার একটি অংশে আগুন ধরে যায়, ফলে সাময়িকভাবে প্ল্যান্টটির কার্যক্রম স্থগিত করা হয়।
প্রথমদিকে হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও পরে বিভিন্ন সূত্রে দাবি ওঠে, এর পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতা থাকতে পারে। এ নিয়ে আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পায়।
ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ওই হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান হিসেবে আখ্যা দেন। তার বক্তব্য অনুযায়ী, ইসরায়েল ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে এমন ঘটনা সাজাতে পারে।
তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, তারা সৌদি আরবের মতো আঞ্চলিক দেশের তেল অবকাঠামোতে হামলার কোনো পরিকল্পনা রাখে না। বরং মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাই তাদের লক্ষ্যবস্তু বলে ইরান দাবি করেছে। আরামকোর স্থাপনাগুলো তাদের হামলার তালিকায় ছিল না বলেও জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি