ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয় করে কাজ করছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে এক অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ে প্রবেশ করে তিনি কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) কমিয়ে দেন। একই সঙ্গে তিনি দেশের সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার বিশেষ পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার নিজ দপ্তরে প্রবেশ করেন। তিনি অফিসে এসেই নিজের ২০১ নং কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫.১ মাত্রায় নির্ধারণ করেন। মূলত বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
শুধু নিজের কক্ষেই নয়, এরপর মন্ত্রিপরিষদ সভায় যোগ দিতে কক্ষে প্রবেশ করেই প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত কর্মকর্তাদের অর্ধেক লাইট বন্ধ করতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন। প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পর তাৎক্ষণিকভাবে তার দপ্তরের সকল কক্ষেই লাইট ও এসির ব্যবহার কমিয়ে আনা হয়।
প্রধানমন্ত্রী এদিন সচিবালয়ের সকল মন্ত্রণালয়, সারাদেশে সরকারি-বেসরকারি দপ্তর, শপিংমল, বিপণিবিতানসহ সর্বস্তরের মানুষের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দিয়ে বলেন, দিনের বেলা অফিস বা বাসাবাড়িতে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রেখে পর্দার জানালা সরিয়ে যেন সূর্যের আলো ব্যবহার করা হয়।
সচিবালয়ের ১ নং ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর এই দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। প্রধানমন্ত্রীর এমন ব্যক্তিগত উদ্যোগ বিদ্যুৎ সাশ্রয় আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে